মাগুরানিউজ.কমঃ
গত রাতে যশোরের দিক থেকে আসা ট্রাকের সামনের ডান পার্শ্বের চাকা ব্লাস্ট হওয়ার কারনে ঐ খানে দাড়িয়ে থাকা ছোট পিক-আপকে ধাক্কা মেরে দেয়। আর ছোট পিক-আপটি রাস্তার খাদে চলে যায়, সেই সাথে ট্রাকটিও রাস্তার খাদে চলে যায়।
ঘটনাটা ঘটেছে- মাগুরা – যশোর রোডের মাগুরাটি এন্ড টি অফিস থেকে একটু এগিয়ে।

অবাক করার ব্যাপার এটাই যে এইখানেই প্রতিনিয়ত ছোট-বড় অনেক ধরনের যানবাহন রাস্তার অর্ধেক জায়গা দখল করে দাড়িয়ে থাকে প্রায় সব সময়। এলাকাবাসী জানান, যত দিন এই রাস্তার উপর থেকে ভারি যানবাহন গুলো দাড়িয়ে থাকা বন্ধ না করবে ততো দিন পর্যন্ত কোন না কোন দুর্ঘটনার আশংকা থেকেই যাবে।


