মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধের মৃত্যু

রোববার দুপুরে মাগুরা পুলিশ লাইনের সামনের সড়কে ট্রাকচাপায় একজন এবং শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় প্রাইভেটকার চাপায় আরেকজন মারা যান।

শালিখায় নিহত করিম ধাবক (৮২) উপজেলার পোড়াগাছি গ্রামের বাসিন্দা। সদর উপজেলায় নিহত বৃদ্ধের পরিচয় জানা যায়নি।

মাগুরার এএসপি সুদর্শন কুমার রায় জানান, বেলা ২টার দিকে পুলিশ লাইনের সামনের মাগুরা-ঝিনাইদহ সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক বৃদ্ধ গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।

আনুমানিক ৬৫ বছরের বেশি এই বৃদ্ধের পরিচয় বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

শালিখা থানার এসআই ইসমাইল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাগুরা-যশোর সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার করিম ধাবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: