মাগুরায় পুলিশের কড়া নিরাপত্তা, বেলার সাথে বাড়ছে যানবাহন

মাগুরানিউজ.কমঃ 

Picture-3-1420493287

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতালে রোববার সকালে মাগুরায় কঠোর নিরাপত্তার মধ্যে হরতাল শুরু হয়েছে। রাস্তায় যানবাহন কিছু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে গেছে। রোববার সকালে মাগুরা ও আশপাশের এলাকা ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। 

হরতালে ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে রাজপথে দেখা যায়নি।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। দেশব্যাপী এ হরতাল কর্মসুচি ঘোষণা করা হয়েছে রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ দিকে সকাল থেকে মাগুরায় শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। হরতালে নাশকতা মোকাবেলায় মাগুরা শহর ও তিনটি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি। 

মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় তেমন হরতাল পালিত হচ্ছে না। এ সব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী  মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে  অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন,‘স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: