মাগুরায় পিকআপ বোঝাই আমদানি নিষিদ্ধ পণ্যসহ ৫ জনকে আটক করল পুলিশ

মাগুরানিউজ.কমঃ 

magura_map

মাগুরায় ৩০ বস্তা ভারতীয় থ্রি-পিস ও পাঁচ বস্তা আমদানি নিষিদ্ধ ওষুধসহ চার জনকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ। 
 
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার ধলহরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ধলহরা এলাকায় একটি পিকআপ ভ্যানটিকে চ্যালেঞ্জ করে পুলিশ। এ সময় পিকআপে থাকা চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় পিকআপটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপে অবৈধভাবে ভারত থেকে আনা ৩০ বস্তা থ্রি-পিস ও পাঁচ বস্তা বিভিন্ন ব্রান্ডের ওষুধ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মালামালসহ পিকআপটি মাগুরা সদর থানায় নেওয়া হয়েছে। অবৈধ মালামাল সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রবেশ করে মাগুরা হয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পাচারকারীরা পুলিশের কাছে স্বীকার করেছে।  

আটক মালামালের বাজারমূল্য প্রায় ১২লাখ টাকা। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,অভিযানে ঢাকায় পাচারের উদ্দেশ্যে কলার পাতা দিয়ে প্যাকেট করা অবস্থায় প্রায় ১২লাখ টাকা মূল্যের ভারতীয় থ্রিপিচ,শাড়ী চাদর ও ঔষধ সহ পাঁজা খোলা এলাকার শফিকুল ইসলাম  ও রইচ উদ্দিন  এবং সাতক্ষীরা জেলার আব্দুল হামিদ , আতিকুর রহমান , শাহাদৎ হোসেন কে আটক করা হয়।  আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় পন্য চোরাকারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: