জোড়া সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের

মাগুরানিউজ.কমঃ 

TAMIM1429277498

২৯ বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। এর আগে ৩০০টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু কোনো ওয়ানডেতেই বাংলাদেশের দুজন ব্যাটসম্যান এক সঙ্গে সেঞ্চুরি করতে পারেননি।

তবে ৩০১তম ম্যাচে এসে সেই অপবাদ ঘুচল। এই প্রথমবারের মতো দুজন ব্যাটসম্যান একই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যান হলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৩০১তম ওয়ানডে ম্যাচে মাঠে নেমে অনেকগুলো রেকর্ড গড়েছে বাংলাদেশ। তার মধ্যে অন্যতম ছিল জোড়া সেঞ্চুরির বিষয়টি। প্রথমে তামিম ইকবাল সেঞ্চুরি করেন। এরপর মুশফিকুর রহিমও তুলে নেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি।

তামিম ১৩৫ বল খেলে ১৩২ রান সংগ্রহ করেন। তার এই ইনিংসে ১৫টি চার ও ৩টি ছক্কার মার ছিল। মুশফিক ছিলেন আরো বেশি মারমুখী। তিনি মাত্র ৭৭ বলে করেন ১০৬ রান। তার এই ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কার মার ছিল।

এই জোড়া সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ রেকর্ড ৩২৯ রান। যা বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এখানেই শেষ নয়, মুশফিক ও তামিম মিলে তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৭৮ রান সংগ্রহ করেন। যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: