মাগুরানিউজ.কমঃ
মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার থেকে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বইমেলা।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরার এডিএম রাহাত আনোয়ার, অধ্যক্ষ ফিরোজ আহমেদ সহ আরও অনেকে। এ সময় অতিথিরা মেলায় বইয়ের স্টল গুলো ঘুরে দেখেন।



