মাগুরায় পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুটে নিলো দুর্বৃত্তরা

মাগুরানিউজ.কমঃ

1427178666

মাগুরায় একই পরিবারের চারজনকে অচেতন করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।

গতরাতে মহম্মদপুর উপজেলার খাদুনা গ্রামে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ভর্তি সবুজ বিশ্বাস বলেন, বুধবার রাতের খাবারের সঙ্গে গোপনে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন তিনিসহ পরিবারে অন্য তিন সদস্য অসীম মাস্টার, সাথী বিশ্বাস এবং কল্পনা বিশ্বাস। এ সুযোগে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের গায়ে থাকা সোনার চেইন, আংটি, বালা, কানের দুলসহ অন্তত পাঁচ ভরি সোনা, ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। যার মুল্য পাঁচ লক্ষাধিক টাকা।

আজ সকাল ৯টার দিকে প্রতিবেশীরা টের পেয়ে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: