মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরানিউজ.কম:

img-single_1814unnamed

মাগুরাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সামর্থের সবটুকু ঢেলে দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান। মঙ্গলবার দুপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে একথা বলেন।

দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতমত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেক, এনডিসি নকিব হাসান তরফদার, প্রেসক্লাব সেক্রেটারী শরীফ আমিরুল হাসান বুলু, সাংবাদিক সাইদুর রহমান, শামিম খান, খান শরাফত হোসেন,কবির হোসেন, আবু বাসার আখন্দসহ অন্যরা।

সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা ও পরিকল্পনা তুলে ধরেন। তারা জেলায় বাইপাস সড়ক নির্মাণ, রাস্তার উপর গাড়ি পার্কিং, অবৈধ নসিমন করিমন ভটভটি বন্ধ, মাগুরা বাস টার্মিনালের সংস্কার ও ঢাকা রোডে বাস দাড়ানো বন্ধ, জেলার বেকার সমস্যার সমাধানসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এছাড়া সংবাদ পরিবেশনের প্রয়োজনে সঠিক সময়ে সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে নবাগত জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

নবাগত জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান তার বক্তব্যে মাগুরা জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে উল্লেখ করে বলেন- মাগুরাকে আরো সুন্দর করার দায়িত্ব সকলের।আমরা সবাই মিলে এ জেলার অধিকাংশ সমস্যা সমাধানে ব্রতী হবো।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন নবাগত জেলা প্রশাসক।

সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: