মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের মোল্ল্যা পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাজালাল শেখ (২২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।তার পিতার নাম আজিজ শেখ।
নিহতের পিতা আজিজ শেখ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ ঘরে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাজালাল মারাত্মক আহত হন। পরে তাকে মাগুরাসদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

