মাগুরানিউজ.কম:
মাগুরা নুতন বাজারের ব্যবসায়ী সুপ্রবি বিশ্বাসের উপর হামলাকারি চাঁদাবাজ সন্ত্রাসী ডাকাত শহীদকে গ্রেফতারের দাবী জানিয়েছে মাগুরার ব্যবসায়ীরা। এ দাবীতে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে শহরের নুতন বাজার পাট-ভূষিমাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন- গত ২৫ জুলাই সকালে শহরের নতুন বাজারে পাট-ভূষিমাল ব্যবসায়ী সুপ্রবী বিশ্বাসের কাছে ১লাখ টাকা চাঁদা দাবী করে সন্ত্রাসী শহীদ।এ সময় সে ভয়ভীতি দেখিয়ে সুপ্রবীর কাছ থেকে ২৩ হাজার ৭শ টাকা ছিনিয়ে নেয় ও বাকি টাকার জন্য চাপ দেয়। আর টাকা দিতে অস্বীকার করলে ব্যবসায়ী সুপ্রবী বিশ্বাসের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক যখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সন্ত্রাসী শহীদের বিরুদ্ধে মাগুরা সদর থানা ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্টে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করে। কিন্তু আজ অবধি ওই মামলায় সন্ত্রাসী শহীদকে গ্রেফতার করা হয়নি।
এ অবস্থায় ওই এলাকার ব্যবসায়ীরা চরম আতংকে রয়েছে বলে তারা উল্লেখ করেন। তারা অবিলম্বে সন্ত্রাসী শহীদকে গ্রেফতার করে ওই এলাকার ব্যবসায়ীদের জানমাল রক্ষার দাবী জানান। দুপুরে পুলিশ সুপার জিহাদুল কবির ও জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক এ স্মারকলিপি গ্রহণ করেন। তারা দোষীকে গ্রেফতার ও উপযুক্ত বিচারের আশ্বাস দেন। স্মারকলিপিতে ওই এলকাকার প্রায় ১শজন ব্যবসায়ী স্বাক্ষর করেন। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, জেলা বণিক সমিতি ও প্রেসক্লাব বরাবরেও স্মারকলিপির কপি প্রদান করা হয়।


