মাগুরায় নতুন করে আবারো তামাক চাষ

মাগুরানিউজ.কমঃ

pak20141103185506op9i

মাগুরার কিছু এলাকায় অধিক লাভের আশায় কৃষক নতুন করে তামাক চাষের দিকে ঝুকে পড়ছে। গত ২ থেকে ৩ বছর এই চাষ জেলায় একেবারেই দেখা যায়নি। চলতি বছরের বর্তমান সময়ে জেলার চার উপজেলার বেশ কিছু এলাকায় আবার তামাক চাষের আধিক্য দেখা যাচ্ছে। যার ফলে হুমকির মুখে পড়েছে জমির উর্বরতা ও পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, জেলার সদর উপজেলার হাজিপুর ও হাজরাপুর ইউনিয়নসহ রাঘবদাইড়, আঠারোখাদা, জগদল, শ্রীপুরের খামারপাড়া, শ্রীকোল, দ্বারিয়াপুর কাদিরপাড়া, শালিখার ধরেশ্বগাতী, তালখড়ী, শতখালী, মহম্মদপুরের বাবুখালী, বিনোদপুর ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামে তামাক চাষ চোখে পড়েছে। কৃষি বিভাগ তামাক চাষের সঠিক কোন পরিসংখ্যান দিতে পারেনি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে-এ বছর জেলায় প্রায় ৫০০ একর জমিতে তামাক চাষ হয়েছে।

কৃষকরা তামাক চাষের কারণ হিসেবে অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভ ও বিভিন্ন কোম্পানী থেকে আগাম আর্থিক সুবিধার কথা উল্লেখ করেছে। তারা জানিয়েছে এক বিঘা জমিতে সরিষা আবাদ করলে যেখানে ২০হাজার টাকার ফলন হয়। সেখানে তামাক চাষে আসে ৮০ হাজার টাকা।

অন্যদিকে কোন কোন কৃষক জমির ক্ষতির কথা উল্লেখ করে তামাক চাষে অনাগ্রহের কথা জানানোর পাশাপাশি তামাক চাষের কারণ হিসেবে এবছর ধানের দাম কম পাবার বিষয় উল্লেখ করেছে।

তবে কৃষি বিভাগ তামাক চাষের জন্যে ব্যাংক ঋণ নিষিদ্ধ করাসহ নানা সুপারিশের কথা উল্লেখ করেছে। এছাড়া তারা তামাক চাষ না করার জন্যে কৃষকদের উদ্বুদ্ধ করছেন বলে জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: