মাগুরায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি

মাগুরানিউজ.কমঃ 

images

মাগুরা সদর উপজেলার গাংনি গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত এবং ১৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ ২৩ রাউন্ড গুলি ছুড়েছে। আজ বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবু মিরাজ  জানান, গাংনি গ্রামের মাতব্বর আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রহমানের সঙ্গে বিএনপি সমর্থিত জাহিদ বিশ্বাসের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দলাদলি চলে আসছিল।  মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার বিকেল ৪টার দিকে উভয়পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের কমপক্ষে ১৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) নিকুঞ্জ কুমার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৩ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: