মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শালিখা থানার ওসি আবু জিহাদ জানান, বুধবার বিকালে সীমাখালি বাজার এলাকায় মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ মোল্লা (৫৫) উপজেলার শতখালি গ্রামের মুন্তাজ আলীর ছেলে।
ওসি জিহাদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে রাস্তা পারাপারের সময় একটি কভার্ড ভ্যান আলতাফকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ কভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


