মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাগুরানিউজ.কমঃ 

download (1)মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাজারে আলুর দরদাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে জাকির শিকদার (৩৫), সজিবুল ইসলাম (২৮), নিলু শিকদার (৪৫) ও আমান উল্লাহ শিকদার (২৬) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় বালিদিয়া হাটে আলু কেনা-বেচা নিয়ে ইউনুস শিকদার সমর্থক জাকির শিকদারের সঙ্গে মফিজ মিনহার সমর্থক নিলু শিকদারের প্রথমে কথা কাটাকাটি হয় । এরপর একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় প্রতিপক্ষের হামলা পাল্টা হামলায় ১৫ জন আহত হন। মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৪ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার  ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: