মাগুরায় ডিবি পুলিশের মাদক উদ্ধারে অব্যাহত অভিযান

মাগুরানিউজ.কমঃ 

ty

মাগুরাকে মাদকমুক্ত করতে মাগুরায় ডিবি পুলিশের মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

গতকাল ৪মে মাগুরা ডিবি পুলিশ মোঃ রেঞ্জু মোল্লা(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে একশত পয়ত্রিশ বোতল ফেন্সিডিলসহ তার বসত বাড়ী হতে আটক করে। আটককৃত রেঞ্জু মোল্লা ঘোড়ামারা গ্রামের মৃত বাদশা মোল্লার ছেলে। উক্ত ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অপর ঘটনায় গত ৩মে মাগুরার ডিবি পুলিশ শহরতলীর ধলহরা পূর্ব পাড়া হতে  ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ মোঃ ছোবান শেখ(৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। তার পিতার নাম মৃত ছোরাপ শেখ। ছোবান শেখকে তার বসত বাড়ীতে গাঁজা বিক্রয়ের সময় আটক করা হয় বলে ডিবি পুলিশ সুত্র জানিয়েছে।

ui

এদিকে মাগুরার ডিবি পুলিশের মাগুরাকে মাদকমুক্ত করার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।

মাগুরার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে এম এহ্সান উল্লাহ বলেন, মাগুরাকে মাদকমুক্ত করতে মাগুরা জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় অবশ্যই মাগুরা মাদকমুক্ত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: