মাগুরানিউজ.কমঃ
বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদনের সময় মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খুলনায় গিয়ে যাতে দেশি-বিদেশি পর্যটকরা থাকতে পারেন, এ জন্য থ্রি-স্টার হোটেল নির্মাণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকের বৈঠক শেষে ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ হলে বৃহত্তর খুলনায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সরবরাহ নিশ্চিত হবে। একইসঙ্গে পর্যটন শিল্পেরও প্রসার হবে। তখন দেশি-বিদেশি পর্যটকদের জন্য থ্রি-স্টার হোটেলের প্র্রয়োজন হবে।’
এ সময় তিনি জানান, একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী খুলনায় থ্রি-স্টার হোটেল নির্মাণের নির্দেশ দিয়েছেন।


