শ্রীপুরে হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশা

মাগুরানিউজ.কমঃ        

kol_bg_banglanews24_374511895

উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় মাগুরায় শীতের তীব্রতা বেড়েছে। এতে ব্যহত হচ্ছে জন-জীবনের স্বাভাবিক কাজকর্ম।  সকাল থেকে লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। অন্যদিকে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্ত শিশু রোগির সংখ্যা বাড়ছে হাসপাতালে।

শীপুরে শীত জেঁকে বসেছে। উত্তরের হিমেল হাওয়ার দাপটে কনকনে শীতে শীপুরের জনজীবন অতিষ্ট করে তুলেছে। ভোর থেকে দুপুর পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। বাস-ট্রাকসহ সব ধরনের যান বাহন লাইট জ্বালিয়ে গতি নিয়ন্ত্রণে রেখে রাস্তায় চলাচল করছে। এদিকে কুয়াশার ঘোর কেটে বেলা বাড়লেও সূর্যের মুখ দেখা যাচ্ছেনা।

জরুরী কাজ থাকলেও লেপ-কাঁথা ছেড়ে অনেকে উঠতে পারছেন না অনেকে। মানুষ লেপ-কাঁথা ছেড়ে বাইরে বের হলেও খড়-কুটো জ্বেলে আগুন পোহাতে দেখা যাচ্ছে।

দরিদ্র শ্রেণির মানুষ শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছে। গরম কাপড়ের অভাবে গবীর মানুষের কষ্ট বেড়েই চলেছে।সরকারি ও বে-সরকারি ভাবে বিভিন্ন সংস্থার পক্ষে গরীব ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

গবাদী পশু নিয়েও বিপাকে পড়েছেন অনেকে। শীতে কাঁপছে ছাগল-গরু। পাটের চট, ছালা-বস্তা আর ছেড়া কাপড় জড়িয়ে অনেকে গরু-ছাগলকে শীতের হাত থেকে বাঁচাবার চেষ্টা করছেন।

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স এবং বে-সরকারি ক্লিনিকগুলোতে দিনদিন ঠান্ডা জনিত শিশু রোগি বাড়ছে। কোল্ড এলার্জিতেও ভুগছেন অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: