মাগুরায় টেন্ডার গোপনের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হামলা

মাগুরানিউজ.কমঃ 

download (8)

১ কোটি ২০ লাখ টাকার একটি ঠিকাদারি কাজের টেন্ডার গোপন করার অভিযোগে রোববার বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাগুরার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হামলা হয়েছে। এতে হিসাবরক্ষক আব্দুস ছালাম ও কোষাধ্যক্ষ আবু জাফর আহত হয়েছেন।

তারা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাত কিছু যুবক অফিসে ঢুকে পাম্প হাউজ নির্মাণ সংক্রান্ত একটি ঠিকাদারি কাজের শিডিউল চান। ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের কাজটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট- ইজিপি টেন্ডারের মাধ্যমে হওয়ায় অফিসে শিডিউল না থাকায় তারা তা দিতে ব্যর্থ হন। যা যুবকদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে মারধর করে দ্রুত পালিয়ে যান। 

পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা এসআই মিলন জানান, ঘটনাস্থলে গিয়েছিলেন। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটেছে বলে আহত আব্দুস ছালাম ও আবু জাফর তাকে জানিয়েছেন। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও নির্বাহী প্রকৌশলী মুন্সী মো. হাসানুজ্জামান ফোন ধরেননি। সকাল থেকে তিনি অফিসে অনুপস্থিত ছিলেন।

স্থানীয় ঠিকাদাররা অভিযোগ করেন, এই অধিদপ্তরের অধিকাংশ কাজই গোপন টেন্ডারের মাধ্যমে হয়। যা নিয়ন্ত্রণ করে ঢাকা অফিস, জেলা নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় পাঁচ/ছয়জন ঠিকাদার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: