মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, ভাষা সৈনিক আমিনুল ইসলাম চান্দু মিয়ার জৈষ্ঠ পুত্র মোঃ জাহাঙ্গীর আলম গতরাতে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
আজ সকাল ১১টায় স্থানীয় নোমানী ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমের শেষ ই্ছানুযায়ী গ্রামের বাড়ি মাগুরা পৌরসভার বেলনগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাগুরার সকল স্তরের জনগন।


