মাগুরানিউজ.কমঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নতুন পুরাতন নেতা-কর্মীদের নিয়ে বুধবার শহরের ভায়নার মোড়ে জাসদের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাসদের কেন্দ্রীয় নেতা রবিউল আলমের সভাপতিত্বে পুনর্মিলনী ও স্বজন সমাবেশের আলোচনা সভায়
বক্তব্য রাখেন জাসদ নেতা নাসিমুজ্জামান মিনু, জহরুল ইসলাম, মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সমীর চক্রবর্তি, জাহিদ আলমসহ আরো অনেকে।আলোচনা সভার শুরুতে বাংলাদেশ বেতারের শিল্পী শিপরা দাসের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়া বাংলাদেশ বেতারের সুকণ্ঠি শিল্পি হাসিয়ারা খাতুনসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন।


