মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও আর্দশ কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পৌরসভা ঘেরাও করে মানববন্ধন করেছে প্রতিষ্ঠান দু’টির ছাত্র-ছাত্রীরা। বুধবার সকাল ১১ টায় পৌরসভার সামনে ছাত্রছাত্রীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে স্থায়ীভাবে জমে থাকা জলাবদ্ধতা নিষ্কাশনের দাবি জানানো হয়। এ সময় পৌর মেয়র ইকবাল আক্তার খাঁন কাফুর জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করে নেয়।
সচেতন মাগুরাবাসী তাদের এ দাবির সাথে একাত্নতা প্রকাশ করেছে।

