ঐক্যবদ্ধভাবে আ’লীগ সরকারের পতন ঘটাতে হবে : আমান উল্লাহ আমান

মাগুরানিউজ.কমঃ 

1 (8)sdfg

দূর্বার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী  সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করা হবে। দেশে ফিরে আসবে শান্তি, সুদিন আসবে ফিরে, এ মন্তব্য বিএনপি নেতা আমান উল্লাহ আমানের। বুধবার দুপুরে মাগুরা শহরের শ্রাবণী কমিউনিটি সেন্টার মিলনায়তনে মাগুরা জেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আমান উল্লাহ আমান, আরো বলেন, শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টা করছে  আ’ লীগ। তাদের মনে রাখতে হবে শহীদ জিয়ার নাম এ দেশের মানুষের হৃদয়ে লেখা রয়েছে, যা কোন ভাবেই মোছা যাবে না। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের এ জন্য নিজেদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বর্তমান স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে।

আমান বলেন, “আগামী ৫ জানুয়ারির পূর্বেই দূর্বার আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করা হবে।”

জেলা বিএনপির সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে অন্যন্যের মধ্য বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ২০ দলীয় জোট ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনি এনপিপি’র ফরিদুজ্জামান ফরিদ, এলডিপির প্রেসিডিয়াম সদস্য কামাল উদ্দিন মোস্তফা, জামায়াতের জেলা আমীর আলমগীর হোসেন, এড. মোকাদ্দেস হোসেন. পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর প্রমুখ। কর্মী সমাবেশে জেলার তিন শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: