মাগুরায় জনতার ধাওয়ায় পালালো বোমাবাজরা

মাগুরানিউজ.কমঃ 

download (1)

মাগুরা সদর উপজেলার হাজরাপুর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে ককটেল ফাটিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ মার্চ)  রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাজরাপুর ইউনিয়নের খালিমপুর গ্রামের কালাম মেম্বর মাগুরানিউজকে জানান, রাত ১০টার দিকে মোটর সাইকেলযোগে তিন যুবক মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের বারোমাইল আখসেন্টার এলাকায় মহাসড়কে চলন্ত গাড়ি লক্ষ্য করে দু’টি ককটেল ছুঁড়ে মারে। এ সময় ককটেল দু’টি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার উপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।

শব্দ পেয়ে এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চারদিক থেকে মানুষজন ধাওয়া দিলে দুর্বৃত্তরা একটি হিরো হুন্ডা প্যাশন প্রো মডেলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলটির নম্বর মাগুরা হ-১১-২২৫৭। পরে পুলিশ গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় মাগুরানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো জানা যায়নি। তাছাড়া, মোটরসাইকেলটির মালিকানা সম্পর্কেও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: