মাগুরায় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও ডা. আকবরের স্মরণসভা

মাগুরানিউজ.কমঃ 

file (4).jpegtyu

শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩০তম আবির্ভাব তিথি ও মাগুরার চারবারের সংসদ সদস্য প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার সিরাজুল আকবরের প্রয়াণে মাগুরায় ধর্মীয় আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে শহরের নান্দুয়ালীতে নিতাই গৌর গোপাল সেবাশ্রম এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেবাশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী চিন্ময়ানন্দ মহারাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন লাইলা জলি। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্মগুরু স্বামী বিবোধানন্দ সরস্বতি মহারাজ।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, আওয়ামী লীগ নেতা গোলাম মওলা মোল্যা, বাবুল ফকির, সাতদোহা মহাশ্মশান কমিটির সভাপতি লিপিক দত্ত, ছাত্রলীগ নেতা পার্থ সারথী বিশ্বাসসহ অন্যরা।

সভায় বক্তারা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ও প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সিরাজুল আকবরকে অসাম্প্রদায়িক আদর্শের একজন সত্যিকারের মানুষ হিসেবে আখ্যায়িত করে তার আত্মার শান্তি কামনা করেন।

গত ৯ মার্চ ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে  মারা যান উপমহাদেশের প্রখ্যাত এ শিশু রোগ বিশেষজ্ঞ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: