আজ রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রাজবাড়ি এলাকায় কালীপদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার দিনব্যাপী বই পড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা স্তরের প্রারম্ভিক পর্যায়ে (প্রথম থেকে তৃতীয় শ্রেণি) পড়ার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ইউএসএইড এর যৌথ প্রকল্প রিড এর আর্থিক সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র এ মেলার আয়োজন করে।
মেলায় উপজেলার ২৫ টি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম থেকে তৃতীয় শ্রেণির ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। শিশুদের পড়ার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এবং পড়ায় আরো বেশি উৎসাহিত করার জন্য ৯টি বিষয়ের উপর পড়া মেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ি এসব শিশুদের মধ্যে পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ দেওয়া হয়।
বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত চিলেন মহম্মদগপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহেল রানা, রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. কাহীন মৃধা।


