মাগুরায় চলছে মিলারদের কাছ থেকে আমন চাল সংগ্রহ। শনিবার থেকে শুরু হওয়া এই সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার ৩২ টাকা কেজি দরে তিন লাখ টন আমন চাল সংগ্রহ করছে সরকার। গত বছর ৩০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হয়েছিল।
খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, এবার প্রতি কেজি আমন ধানের উৎপাদন খরচ হয়েছে ১৮ টাকা এবং প্রতি কেজি চালের উৎপাদন খরচ ২৮ টাকা। গত বছর প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় ছিল ১৭ টাকা ২ পয়সা ও চালের ২৫ টাকা ৪২ পয়সা।


