মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

মাগুরানিউজ.কমঃ

sar1430304119

মাগুরার চারটি উপজেলার আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে দুটি জাতের উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও তিন ধরনের সার বিতরণ করা হয়েছে।

বুধবার মহম্মদপুর উপজেলা কৃষি বিভাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে। আউশ ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রণোদনা প্যাকেজ ২০১৫-১৬ এর আওতায় চাষিদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ কর হয়।

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, আউশ ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রণোদনা প্যাকেজ ২০১৫-১৬ এর আওতায় চাষিদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এতে জেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ২ হাজার ৩৫০ জন কৃষকের মধ্যে মাথা পিছু  ৫ কেজি উফসি জাত ও ১০ কেজি খরাসহিষ্ণু নেরিকা জাতের আউশ ধান বীজ বিতরণ করা হয়।

এ ছাড়া প্রতিটি কৃষককে মাথা পিছু ২০ কেজি ইউরিয়া ও ১০ কেজি ডিএপি ও এমএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

সে হিসেবে জেলায় চলতি আউশ মৌসুমে ৭ হাজার ৫০০ কেজি উফশি, ৮ হাজার ৫০০ কেজি নেরিকা জাতের আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে।

এ ছাড়া জেলায় উফসি আউশের জন্য ৩০ হাজার কেজি ইউরিয়া, ১৫ হজার কেজি ডিএপি ও ১০ হাজার কেজি এমওপি এবং নেরিকা জাতের আউশের জন্য ১৭ হাজার কেজি   ইউরিয়া, ৮ হাজার ৫০০কেজি ডিএপি ও  ৮ হাজার ৫০০কেজি এমওপি সার চাষীদের মধ্যে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।

বুধবার মহম্মদপুর উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে পরিষদ মিলনায়তনে বীজ-সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

মহম্মদপুনর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল ইসলঅম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও আসাদুজ্জামান।

অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের হাতে  বিনামূল্যে উন্নত জাতের আউশ ধানের বীজ ও সার তুলে দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: