মাগুরায় কোকিল শাহের ৫০তম মৃত্যু বাষির্কী উপলক্ষে বাউল উৎসব অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

MAGUR5y6A-BOUl

কোকিল শাহের ৫০তম মৃত্যু বাষির্কী উপলক্ষে মাগুরায় দুইদিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিকালে শহরের দোয়ারপাড় কোকিল কুঞ্জ প্রাঙ্গনে এ অনুষ্ঠান শেষ হয় । সোমবার রাতে এ অনুষ্ঠান শুরু হয়েছিল। উৎসবে মাগুরা. কুষ্টিয়া ,যশোর, ঝিনাইদহ, চুয়াডাংগা, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৫ শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন । লালন ও বাউল দর্শনের উপর বক্তব্য রাখেন অধ্যক্ষ তপন কুমার বসু , ইসলামী বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক লিটন বরন শিকদার , অধ্যাপক সাইদুর রহমান, নাজমুল হাসান, অ্যাডভোকেট রওশন আরা লিমা , সুমন শিকদার প্রমুখ । উৎসবে বাউল সংগীত পরিবেশন করেন তমাল তনু বসু, নূর আলী সাইজি, বিমল সাঁইজি, ফকর আলী প্রমুখ । কুষ্টিয়ার লালন শাহের প্রোশীর্ষ্য কোকিল শাহের ৫০তম মৃত্যু বাষির্কী উপলক্ষে তার শীর্ষ্য লালন গবেষক ফকির মনোরঞ্জন সাইজি প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে আসছিলেন । ফকির মনোরঞ্জন সাইজির মৃত্যুর পর তার ছেলে অধ্যক্ষ তপন কুমার বসু এ অনুষ্ঠানের আযোজন করেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: