মাগুরানিউজ.কমঃ
বিশ্ব শান্তির মঙ্গল কামনায় মাগুরা সাতদোহা লেংটা বাবাজীর আশ্রমে বুধবার ভোর থেকে তিনদিন ব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়েছে । শনিবার ভোরে এ নামযজ্ঞ শেষ হবে । ৬টি দল কির্ত্তন পরিবেশন করছে । আগত ভক্তবৃন্দের মধ্যে মহা প্রসাদ বিতরন করা হচ্ছে । জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটছে । বসেছে মেলা । সাতদোহা লেংটা বাবা আশ্রম কমিটি এ মহানামযজ্ঞের আয়োজন করেছেন।


