মাগুরায় কলেজছাত্রীকে গণধর্ষণ, ছয়জনের বিরুদ্ধে মামলা

মাগুরানিউজ.কমঃ 

b034e2ed7b228c0041519c9da5e5721e_XLমোবাইলে সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শহরের একটি আবাসিক হোটেলে এক কলেজছাত্রীকে গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। গত শুক্রবার দুপুরে শহরের পদ্মা গার্ডেন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার মা গতকাল রবিবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন।

গণধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার মা মামলার এজাহারে অভিযোগ করেন, সুমন নামে এক যুবক মোবাইলে সম্পর্ক গড়ে তার মেয়েকে বিয়ে করার কথা বলে গত শুক্রবার দুপুরে শহরের পদ্মা গার্ডেন আবাসিক হোটেলে ডেকে নিয়ে যায়। সে নিজ গ্রাম থেকে হোটেলে পৌঁছালে সুমন, আখিরুলসহ কয়েকজন যুবক তাকে একটি কক্ষে আটকে ফেলে। পরে তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে সংজ্ঞাহীন অবস্থায় রেখে পালিয়ে যায়। দীর্ঘ সময় অচেতন থাকার পর জ্ঞান ফিরলে সে নিজ বাড়িতে ফিরে যায় ও বিষয়টি গোপন রাখে।

পরে রক্তক্ষরণ শুরু হলে পারিবারিক জিজ্ঞাসার মুখে মেয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরদিন শনিবার তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ধর্ষিতার মায়ের দাবি, সুমন নামে ওই যুবকের ওই হোটেলে অবাধ যাতায়াত। কিন্তু পুলিশ অজ্ঞাত কারণে তাকে ধরছে না।

অন্যদিকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে মাগুরা সদর থানার ওসি জানান, কলেজছাত্রী গণধর্ষণের ঘটনায় গতকাল রবিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: