মাগুরার সেরা কর দাতাদের সম্মাননা প্রদান

মাগুরানিউজ.কমঃ 

file (3)প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, কর প্রদান জাতিকে আত্মনির্ভশীল করে তোলে। একটি দেশের উন্নয়ন নির্ভর করে রাজস্ব আয়ের উপর। আর আয় বৃদ্ধি পেলে বিদেশ নির্ভরতাও কমে।

তিনি বলেন, কর প্রদানের মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। ফলে রাষ্ট্র নাগরিকদের নতুন নতুন সুযোগ-সুবিধা প্রদান করতে পারে। তিনি আরও বলেন, শুল্ক-কর নির্ধারণ, আদায় ও প্রদান প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ করা হয়েছে। এতে করে করদাতা নিজেই তার করের হিসাব বের করতে পারবে।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে জনসাধারণকে করদানে উৎসাহিত করতে হবে।জাতীয় আয়কর দিবস-২০১৪ পালন উপলক্ষে সোমবার দুপুরে নগরীর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা বিভাগের সেরা কর দাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ, খুলনা কর আপীল আঞ্চলের কর কমিশনার চিন্ময় প্রসূন বিশ্বাস ও বি আর পি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান।

এতে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার গোলাম মোস্তফা। স্বাগত বক্তৃতা দেন অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলাম।

জাতীয় কর দিবসে দীর্ঘ মেয়াদী এবং সর্বোচ্চ কর প্রদানকারী করদাতারা মাগুরার এসএম হাসানুজ্জামান টিটো, শাহিনুর রহমান পিকুল, সেলিম সরদার, বিমলেন্দু শিকদার ও রফিকুল আলম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: