পঙ্কজ বসু হত্যার তিন দিন পর মামলা, আটক ১

মাগুরানিউজ.কমঃ 

Magura20140916103125

মাগুরার মহম্মদপুর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা ও ব্যবসায়ী পংকজ বসু (৫২) হত্যাকাণ্ডের তিনদিন পর মামলা হয়েছে। সোমবার রাতে নিহতের ভাই অশোক কুমার বসু ১৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

 পুলিশ জানায়, নির্মম এই হত্যাকাণ্ডের তিনদিন পর সোমবার রাতে নিহতের বড় ভাই অশোক কুমার বসু ১৭ জনকে আসামী করে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬। মালার এজাহারে আসামীদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানার ওসি শেখ মতিয়ার রহমান।

 উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রামের বাড়ি নারানপুরে ফেরার পথে  বিনোদপুর-নহাটা সড়কের মধ্যপাড়া মসজিদ এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

এদিকে, ইতোমধ্যেই এ মামলার এক আসামী নারানপুরের আক্কাস মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

 মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহম্মদপুর থানার ওসি শেখ মতিয়ার রহমান জানান, পংকজ বসু মারা যাওয়ার আগে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে জবানবন্দিতে হত্যাকারীদের নাম বলে  গেছেন। মামলার এজাহারভূক্ত  আসামীদের সঙ্গে নিহতের বলে যাওয়া নামের মিলও রয়েছে। ইতোমধ্যেই পুলিশ একজনকে আটক করেছে এবং বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান, তিনি।

 MAGRA201409151i9po81753

ওদিকে, হত্যাকারীদের বিচার দাবিতে মাগুরাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে জেলার হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি পিযুষ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত  সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জিত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিলিপ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের  সভাপতি এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শংকর বিশ্বাস,  পার্থ বিশ্বাস ও শ্রীকান্ত বিশ্বাস। বক্তারা পংকজ বসুর হত্যাকরীদের গ্রেফতার করে দৃষ্টান্তামূলক শাস্তির দাবি  জানান।

 অন্যদিকে, মূল আসামীরা ধরা না পড়ায় নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: