মাগুরায় এ বছর ৫৫ মণ্ডপে কাত্যায়নী পূজার আয়োজন

মাগুরানিউজ.কমঃ 

file (2).jpegy

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ বছর মাগুরার ৫৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাত্যায়নী পূজা।  বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাত্যায়নী পূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

২৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ নভেম্বর (দশমী) বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। পূজা উপলক্ষে ১২ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। 

জেলা প্রশাসক মুহ. মাহ্বুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, সমাজকর্মী আ.ফ.ম.আব্দুল ফাত্তাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, পূজা কমিটির নেতা পংকজ কুণ্ডু ও পার্থ বিশ্বাস প্রমুখ।

সভায় পূজা মণ্ডপগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে মাগুরা পৌরসভার ভেতরে অনুষ্ঠিতব্য ৭টি পূজা মণ্ডপকে ঘিরে পুলিশ, র‌্যাবসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য ঢাকা থেকে বিশেষ বোমা সনাক্তকরণ সুইপিং মেশিন ব্যবহার ও প্রতিটি মণ্ডপে ভিডিও ধারণ করা হবে বলে জানান পুলিশ সুপার জিহাদুল কবির।

পূজা উপলক্ষে ২৯ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। সভায় বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, পৌরসভাসহ সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীলরা তাদের নিজ নিজ বিভাগের প্রস্তুতি তুলে ধরেন।

প্রায় শত বছর ধরে দুর্গা পূজার ঠিক এক মাস পর একই তিথিতে মাগুরায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কাত্যায়নী পূজা। এ পূজাকে ঘিরে এ অঞ্চলের হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতে ওঠেন।

পূজা উপলক্ষে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত-নেপালসহ বিভিন্ন দেশের দর্শনার্থীরাও এখানে আসেন। এ বছর কাত্যায়নী পূজা উপলক্ষে তিনদিনে কমপক্ষে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখযোগ্য পূজাগুলো হচ্ছে, জামরুল তলা, সাতদোহা পাড়া, পারনান্দুয়ালী, নতুন বাজার, ছানার বটতলা, শিবরামপুর প্রভৃতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: