মাগুরায় ইয়াবাসহ চার যুবক আটক

মাগুরানিউজ.কমঃ

Cuktoms-pic-_thereport24মাগুরায় ইয়াবা বেচা-কেনার সময় হাতেনাতে চার যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশ সদর উপজলার লক্ষিকন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাগুরা গোয়েন্দা পুলিশের এসআই সুভাষ কুমার দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষিকন্দর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ এসএস ফিলিং স্টেশনের অদূরে একটি কৃষি জমিতে ইয়াবা বিক্রির সময় মাগুরা সদরের বরই গ্রামের ফারুক মোল্যা, আজহারুল ইসলাম, পারনান্দুয়ালী গ্রামের স্বপন কায়সার ও ফরিদপুরের কারণ্যপুর গ্রামের সেলিম মিয়াকে আটক করে। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ও ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি হোন্ডা সিডিআই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত চার যুবক ইয়াবা বেচা-কেনার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদেরকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: