মাগুরায় ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৪ ক্রিকেট

মাগুরানিউজ.কমঃ

1375775_1584982918400324_1507748030008261712_n

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার সকালে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

10269461_1584982958400320_7692780542437667264_n

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) শাহাদাৎ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু নাসির বাবলু , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ক্রিকেট উপ কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রানা আমির ওসমান রানা, মাশরুর রেজা কুটিল, শেখ সালাউদ্দিন প্রমুখ । টুর্নামেন্টে খুলনা, মেহেরপুর, যশোর ও কুষ্টিয়া জেলা দল অংশ নিচ্ছে।

10858439_1584983001733649_200013255903497393_n

উদ্বোধনী খেলায় খুলনা জেলা দল মেহেরপুর জেলা দলের মুখোমুখি হয়। প্রথমে মেহেরপুর জেলা দল টসে জিতে ১৯ ওভার ৪ বলে ৫৫ রান সংগ্রহ করে। মেহেরপুর জেলা দলের পক্ষে সর্ব্বোচ রান করে রহিমুর রহমান প্লাবন। সে ৩৮ বলে ১৮ রান রান সংগ্রহ করে। জবাবে খুলনা জেলা দল ৮ ওভারে ৫৬ রান করে জয়ের লক্ষে পৌছে যায়।

খুলনা জেলা দলের পক্ষে সর্ব্বোচ রান করে পিয়াস পাটোয়ারী। সে ২৫ বলে ৩১ রান রান সংগ্রহ করে। ফলে খুলনা জেলা দল উদ্বোধনী খেলায় ৯ উইকেটে জয়ী হয়। আজ ২য় দিনের খেলায় যশোর জেলা দল কুষ্টিয়া জেলা দলের মুখোমুখি হবে ।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্টপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: