মাগুরার শ্রীপুরে ধর্ষণের পর গৃহবধূকে হত্যার অভিযোগ

মাগুরানিউজ.কমঃ 

imagesমাগুরার শ্রীপুরে জরিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
 
আজ দুপুরে উপজেলার সব্দালপুর গ্রামের একটি কলা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। 
 
জরিনা সব্দালপুর গ্রামের কুতুব মোল্লার স্ত্রী। তিনি পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন।
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, জরিনা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করতেন। মঙ্গলবার বিকেলে ব্যবসার জন্যে প্রয়োজনীয় কাপড় কিনতে স্থানীয় নাকোল বাজারের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 
 
দুপুরে স্থানীয়রা সব্দালপুর গ্রামের একটি কলাবাগানে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। 
 
প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে- তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।  ময়নাতদন্তের জন্য মৃতদেহ সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: