আজ বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নজিরবিহীন বিজয়ের মাধ্যমে ভোটাররা জানিয়ে দিলো উন্নয়নের ধারা অব্যাহত রাখার রায় মাগুরাবাসীর।
আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব পেয়েছেন ৯৩ হাজার ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় পেয়েছেন ১২ হাজার ৭৯০ ভোট।
শনিবার রাত ৮টায় এ ফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।
একটি পৌরসভা, মাগুরা সদর উপজেলার ৯টি ও শ্রীপুর উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন।
এর আগে শনিবার সকাল ৮ টা থেকে ১৪০ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণ চলাকালে উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পর-পর চার বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ রেডক্রিসেন্টের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শুন্য হয়।


