মাগুরায় আলতাফ হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

ty

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

প্রজ্ঞাবান এই রাজনীতিবিদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়। এর আগে শহরে র‍্যালি ও পৌর গোরস্থানে কবর জিয়ারত করা হয়। 

10357523_152906dxf423734842ty0_7441688975570678414_n

ছাত্র রাজনীতির দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আলতাফ হোসেন ১৯৭৮ সালে তৎকালীন মহকুমা মাগুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্যও ছিলেন।

আলতাফ হোসেন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি খ্যাতিমান সংগঠক ও জেলার একজন ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১১ সালের ২৭ জানুয়ারি তিনি মাগুরা পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত অসুখে ভুগে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন আলতাফ হোসেন।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন মাগুরার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: