মাগুরানিউজ.কমঃ
‘‘ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাব
খাজুর গাছে চোমর বারোয়ছে
তোরে আনে দেব …”
এই সেই চোমর, আসলে তা খেজুরের ফুল। অনেকদিন গ্রামে যাওয়া হয় না। আগে মাঝেমধ্যে এসবের দেখা মিলতো। এর পরাগরেনু দিয়ে ছোটবেলায় পাউডার বানাতাম,কি সব আনন্দময় দিন ছিল …
মাগুরা অঞ্চলের একটা বিখ্যাত আঞ্চলিক গান মাগুরা নিউজের পাঠকদের জন্য।
ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাব ,
ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাব ।
খাজুর গাছে চোমর বারোয়ছে তোরে আনে দেব ।
ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাব
ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাব ।
সন্দে নস ঝাড়ে আনে যাউ নান্দে খাব ।
ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতি যাব ।
কাচি পুড়া পিঠে বানায়ে তাঁত নস দিয়ে ভিজেবা ,
বিয়ানে সহালে থাল ভরে তাই আমারে দিবা ।
নোদি বসে সেই পিঠে মজা এরে খাব ।
ঠালে ধুয়ে দে বউ গাছ কাটতি যাব ।


