মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদক-
আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে ‘মাগুরানিউজ’ পরিবারের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।
শুভেচ্ছায় এ্যাড. জয় বলেন, ‘মাগুরা সারাদেশে সম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব সর্বজনীনভাবে উদযাপন করা হয়। আবহমান কাল থেকে মাগুরাতে সকল ধর্মের মানুষেরা পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।’
বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য মাগুরাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

