মাগুরায় আইনজীবীকে দু’মাসের কারাদণ্ড

মাগুরানিউজ.কমঃ

images (6)বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আইনজীবীকে দু’মাসের কারাদণ্ড দিয়েছে মাগুরার একটি আদালত। আর ওই দণ্ডাদেশের খবর শুনে আদালত থেকেই পালিয়েছেন অভিযুক্ত আইনজীবী।

মঙ্গলবার মাগুরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমানকে এই দণ্ডাদেশ দেন।

জানা যায়, একটি ফৌজদারি মামলার  শুনানিকালে ওই আইনজীবী ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি আদালত কক্ষে অশালীন ভাষায় বক্তব্যও রাখেন অভিযুক্ত আইনজীবী।

এরপর আদালত ঔদ্ধত্যপূর্ণ এই আচরণ আমলে নিয়ে আইনজীবীকে  দু’মাসের দণ্ডাদেশ দেন।

আদেশ শুনে আইনজীবী কৌশলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান।

আদেশের পরপরই  গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তবে পরোয়ানা  থানায় পৌঁছালেও এখন পর্যন্ত ওই আইনজীবীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে অপর একটি সূত্র জানায়, অভিযুক্ত ওই আইনজীবীকে রক্ষা করতে কয়েকজন আওয়ামী সমর্থক  আইনজীবী জেলা প্রশাসকের কাছে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: