মাগুরায় অর্ধলক্ষাধিক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

মাগুরানিউজ.কমঃ

file (3)

 

মাগুরা জেলার মোট জনসংখ্যার মধ্যে অর্ধলক্ষাধিক ডায়াবেটিস রোগে আক্রান্ত। এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ ভাগ রোগী সঠিক চিকিৎসা নিচ্ছেন ও পরিমিত জীবন যাপন করছেন। বাকিরা নিরবে নিভৃতে মৃত্যুর দিকে এগেয়ে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে ডাক্তার ইব্রাহিমের ২৫তম মৃত্যুবাষিকী ও ডায়াবেটিস সেবা দিবসের আলোচনায় এ তথ্য দিয়েছেন জেলা ডায়াবেটিস সমিতির কর্মকর্তারা।

জেলা ডায়াবেটিস সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভায় সমিতির সহ-সভাপতি আব্দুর রউফ মাখনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলার মেডিকেল অফিসার ডাক্তার জুলি চৌধুরী, ডাক্তার মাসুদুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক আলী আকতার দুখু ও আব্দুল হালিম ।
আলোচনায় বক্তারা মাগুরায় ডায়াবেটিস রোগীদের প্রকৃত সেবা নিশ্চিত করার জন্য ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল তৈরীর দাবী জানান। সেবা দিবস উপলক্ষে সকাল থেকে ডায়াবেটিস সমিতি কার্যালয়ে বিনামূল্যে প্রায় ২শ রোগীকে বিনামূল্যে পরীক্ষা করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: