দেশে ১২ হাজার মানুষ এইচআইভি আক্রান্ত

মাগুরানিউজ.কমঃ 

images (3)এইডস বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা জানিয়েছেন, বাংলাদেশে শুধু ২০১৩ সালেই এইচ আইভি এইডস আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন নারী পুরুষ। ২০১০ সালে যা ছিল ৩৭ জন। ২০১৩ সালে ৩৭০ জনের শরীরে এইচ আইভি সংক্রমন ঘটে। যার মধ্যে ৯৫ জনের শরীরে এটি এইডস আকারে রুপান্তরিত হয় ও ওই সংখ্যক মানুষ মারা যায়। দেশে গত ২৫ বছরে এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৭২ জন। দেশে বর্তমানে প্রায় ১২ হাজার মানুষ এইচআইভি সংক্রমনের শিকার।

মাগুরায় শনিবার এইচআইভি ‘এইডস্ প্রতিরোধে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় জাতীয় যৌন সংক্রমন রোগ প্রতিরোধ কর্মসুচি-এনএএসপি ও ইউ এন এইডের বরাত দিয়ে এ তথ্য দিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা লাইট হাউজ-এর কর্মকর্র্তারা। সভায় এ সংক্রান্ত মূল বক্তব্য উপস্থাপন করেন লাইট হাউজের মাগুরা জেলা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান।

সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লাইট হাউজের কাউন্সিলর আব্দুর রহমান বিপ্লব, সাংবাদিক অলোক বোস, শফিকুল ইসলাম, রূপক আইচ প্রমুখ।

সভায় জানানো হয়, লাইট হাউজ মাগুরাসহ দেশের ৫ টি বিভাগের ২১ জেলার ৩২ টি এলাকায় কাজ করছে। হিজড়া ও এমএসএমদের সচেতনতা সৃষ্টিসহ এইডস প্রতিরোধে ব্যাপক কার্যক্রম ও চিকিৎসা সেবা দিচ্ছে।

সভায় জানানো হয়, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আইসিডিডিআরবি’র ব্যবস্থাপনায় দি গ্লোবাল ফান্ডের অর্থায়নে এ প্রকল্প চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: