মাগুরার সাব্বির আহমেদের জনসচেতনতামূলক নাটক ‘হেডফোন’

মাগুরানিউজ.কমঃ 

11193381_1710910795802440_7827517188474119543_n

সম্প্রতি ‘হেডফোন’ নামের একটি নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মাগুরর সাব্বির আহমেদ। ‘হেডফোন’ নাটকটি রচনা করেছেন রাকিব হাসান। আর যৌথভাবে পরিচালনা করেছেন সুলতান মাহমুদ সোহাগ এবং এ্যানথনি তুষার।

নাটকটি সম্পর্কে সাব্বির আহমেদ মাগুরানিউজ’কে বলেন, ‘জনসচেতনতামূলক একটি নাটক ‘হেডফোন’। বাহিরে চলাচলের সময় হেডফোনকে না বলতে উৎসাহিত করা হয়েছে এ নাটকে। কেননা হেডফোন অনেক সময় অনেক ধরনের বিপত্তি ডেকে আনে, যেটা নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। এ নাটক থেকে দর্শকরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবে।

নাটকের গল্প গড়ে ওঠেছে হেডফোন নিয়ে। এতে দেখা যাবে, বিপত্নীক শিল্পপতির একমাত্র ছেলে তন্ময়। হেডফোনের উপর তার প্রচণ্ড ঘৃণা। কারও কানে হেডফোন দেখলেই ঝাঁপিয়ে পড়ে, তৈরি করে অপ্রীতিকর পরিস্থিতির।

এর জন্য কখনও থানা, কখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে অভিযোগ আসতে থাকে বাবার কাছে। কিন্তু কেন তন্ময় হেডফোন দেখলেই ক্ষিপ্র হয়ে ওঠে?

এরপর আদিনা নামের এক মেয়ের সাথে তন্ময়ের পরিচয়ের পর গল্পের মোড় নেয় অন্যদিকে। পাঠক বাকিটা জানতে ও দেখতে হলে আপনাকে সবুর করতে হবে।

সাব্বির আহমেদ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ঈশানা, ঝুনা চৌধুরী, দোলন দে, তারেক মাহমুদ, রাকিব হাসান, রাশেদ আনিসসহ অনেকে।

‘হেডফোন’ নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে।

আগামী ঈদে যেকোন একটি বেসরকারি চ্যানেলে ‘হেডফোন’ নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: