আজ টি-২০ মিশন; প্রস্তুত টাইগাররা সাথে মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ

11014657_8947074

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। কিন্তু টি-২০ ফরম্যাটে টাইগারদের খুব একটা সাফল্য নেই । আগের সাত দেখায় পাকিস্তানের কাছে সবকটিতে হেরেছে স্বাগতিকরা। তারপরও ওযানেডের সাফল্যে আত্মবিশ্বাসী করে তুলেছে মাশরাফি বাহিনীকে।

এমন সমীকরণে আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় একমাত্র টি-২০ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তান দল সকাল থেকে বিকাল পর্যন্ত অনুশলীন করেছে। আর পড়ন্ত বিকালে অনুশীলন করতে নামে টাইগাররা। কিছুক্ষণ পর ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়া অনুশীলনে তামিম, মুশফিক ও সানি ছিলেন অনুপস্থিত।

খোঁজ নিয়ে জানা গেল টি-২০’র মারকাটারি ক্রিকেটের কথা ভেবেই দলের এ তিন তারকাকে ছুটি দিয়েছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। দলের বাকিদের জন্য বৃহস্পতিবারের অনুশীলন অত্যাবশ্যকীয় হলেও ছুটির মেজাজে হোটেল-বাইরে সময় কাটিয়েছেন দুরন্ত ফর্মে থাকা দলের এ তিন ক্রিকেটার।

এ তিন ক্রিকেটার অনুশীলনেও না থাকলেও শুক্রবারের টি-২০ ম্যাচে এ তিনজনের দিকেই তাকিয়ে থাকবে টাইগার-সমর্থকরা।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফিও আলাদা করেই বলে গেলেন সাকিবের কথা। তিনি বলেন, ‘আমাদের খুব বেশি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। একমাত্র সাকিবই বোধ হয় এ ফরম্যাটে কিছুটা অভিজ্ঞ।’

তবে টি-২০ তে জয় পরাজয়ের মূল পার্থক্য গড়ে দিতে শুরুটা অত্যন্ত জরুরি। এখনও টি-২০কে ‘বোলারস গেম’ বললেও দলের সেরা চার ব্যাটসম্যানের অন্তত দুজনকে জ্বলে উঠতে হবে- এমনটাই জানালেন মাশরাফি।

অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘টি২০তে আপনাকে শুরু থেকেই মেরে খেলতে হয়। এটা ব্যাটসম্যানদের জন্য কিছুটা চাপের। আর এ ফরম্যাটে জয় পেতে হলে আপনার সেরা চার ব্যাটসম্যানের মধ্যে অন্তত একজনকে ভালো খেলতে হবে। দুজন হলে জয়ের সম্ভাবনাটাও বেড়ে যায়।’

পাকিস্তানকে হারাতে ওয়ানডে সিরিজের সেরা তিন তারকার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। তেমনটাই জানালেন মাশরাফি।

টাইগার অধিনায়ক বলেন, ‘সেরা চারে তামিম, সৌম্য, মুশফিক ভালো ফর্মে রয়েছে, আশা করছি কাল (শুক্রবার) সেটা তারা ধরে রাখবে। আমি মনেকরি, টি-২০ও ‘বোলারস গেম’। ভালো বল করলে ম্যাচ জেতানো সম্ভব।’

এদিকে টি-২০ দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক। আর টেস্ট সিরিজকে সামনে রেখে রুবেল হোসেনকে দেয়া হয়েছে বিশ্রাম। এ দুজনের পরিবর্তে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান।

ওয়ানডের ১২ জনই রয়েছেন টি-২০ তেও। সেক্ষেত্রে তিন পেসার থেলালে দলে একটি পরিবর্তন হতে পারে। দলে ঠাঁই হতে পারে ডানহাতি পেসার আবুল হাসান রাজু কিংবা বাঁ-হাতি মুস্তাফিজের যে কোন একজনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: