মাগুরার সাংসদ এমএস আকবরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাগুরানিউজ.কমঃ 

Pm_Akbor_mpsm_banglanews24_171880386

মাগুরা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. এম এস আকবরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

সোমবার সন্ধ্যায় ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডা. এম এস আকবর ইন্তেকাল করেন।

এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ডা. এম এস আকবরের মৃত্যূতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ প্রবীণ নেতাকে হারালো।

প্রধানমন্ত্রী আরো বলেন, মাগুরাবাসী এ খ্যতিমান নেতার অবদান আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তার দীর্ঘ কর্মময় জীবনে প্রফেসর ডা. এম এস আকবর ঢাকা শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রথিতযশা এ চিকিৎসক রাজনীতিতেও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯৬ সাল থেকে তিনি পর পর চারবার মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর একদিন আগে রোববার মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

এর আগে দীর্ঘ ১১ বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: