ডা. সিরাজুল আকবর এমপি, মৃত্যুহীন প্রান

মাগুরানিউজ.কমঃ

news_img (1)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, মাগুরা ১ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ও মাগুরা জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর (৭২) এমপি আর নেই। আজ সোমবার রাত ৯টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান।

প্রয়াতের ছোটভাই এ্যাড. আলী আক্তার জানান- আজ বিকাল সাড়ে তিনটায় তিনি মাগুরা থেকে ঢাকা রওনা হন। পথে সাভারের কাছে তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। এর পর তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌছানোর পর রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার দীর্ঘ কর্মময় জীবনে প্রফেসর ডা. এমএস আকবর ঢাকা শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একজন শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে প্রথিতযশা এ চিকিৎসক রাজনীতিতেও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ সাল থেকে তিনি পরপর ৪বার মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর একদিন আগে গতকাল রোববার মাগুরা জেলা আওয়ামীলীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে দীর্ঘ ১১ বছর তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুর খবরে সর্বস্তরের জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ মাগুরা শহরের মহিলা কলেজ পাড়ায় তার বাসভবনে জড় হন।

তার মৃত্যুতে মাগুরা জেলা আওয়ামীলীগ , যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সমবায় লীগ, জেলা জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশন, সুইড বাংলাদেশ প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যালয়, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, লালন সাংস্কৃতিক পরিষদ, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: