মাগুরার শ্রীপুরে মোবাইল ফোনে উত্তর গ্রহণের সময় ২৯ পরীক্ষার্থী বহিস্কৃত

মাগুরানিউজ.কমঃ 

image_209749.ssc-exa

মাগুরার শ্রীপুর উপজেলার এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এইচ এসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের দায়ে ২৯ জন পরীক্ষার্থী বহিস্কার করা হয়েছে। আজ রবিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান জানান, এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় ওইসব পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোনগুলো পাওয়া যায়। যেগুলোতে বিভিন্ন প্রশ্নের উত্তর ম্যাসেজ হিসেবে আসছিল। এটি নিশ্চিত হবার পর তাদের বহিস্কার করা হয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনেরই কোন সুযোগ নেই। সে ক্ষেত্রে তারা মোবাইল নিজেদের কাছে লুকিয়ে রেখে বাইরে থেকে এটির মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করছিল। মোবাইল ফোনগুলোর সংগ্রহ করার পর অনেক সময় পর্যন্ত এ গুলোতে উত্তর বার্তা আসা অব্যাহত ছিল।

এ দিকে জেলার বিভিন্ন কেন্দ্রে নকলের অভিযোগে আরো ৯ জনকে বহিস্কার করা হয়েছে বলে জেলা প্রশাসকের শিক্ষা শাখা জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: