মাগুরার শ্রীপুরে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ 

11034211_161920034164y7i52ui48_4267031593851699161_n

মাগুরার শ্রীপুর উপজেলার খাদ্য গুদামে আজ বৃহস্পতিবার চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মাগুরার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা উপস্থিত থেকে উপজেলার তিনজন প্রকৃত কৃষকদের নিকট থেকে গম সংগ্রহ করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় অন্যান্যে মধ্যে মাগুরা সদর উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ আনোয়ারুল করিম, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুদুর রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন, গম সংগ্রহ কমিটির সদস্য সহকারি অধ্যাপক শিশির শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ সংগ্রহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক সিরাজুল ইসলাম টোকন, নজরুল ইসলাম মোল্যা ও আত্তাব হোসেনের কাছ থেকে সাড়ে ৫ মে.টন গম ২৮ টাকা কেজি দরে ক্রয় করা হয়। সরকার কৃষকদের কাছ থেকে এ বছর এ উপজেলায় ১১ শ’ ২ মে.টন গম সংগহের লক্ষমাত্র নির্ধারণ করেছে। পহেলা মে থেকে ৩০ জুন পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: