জেলার এডিপিতে এমপিদের সম্পৃক্ত করা হবে

মাগুরানিউজ.কমঃ 

Government_Logo1430390437

জেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি’তে সংসদ সদস্যদের (এমপি) সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১২তম সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

কমিটি সুপারিশ করেছে, জেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী, শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল ও মজিদ খান অংশ নেন।

বৈঠকে ১০ম জাতীয় সংসদের প্রথম থেকে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয়।

বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ে বহুমুখী অডিটোরিয়াম নির্মাণকাজ ডিপিপি প্রণয়নের মাধ্যমে দ্রুত সমাপ্ত করার সুপারিশ করা হয়। জেলা পর্যায়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থে প্রকল্প প্রণয়নে সংসদ সদস্যদের আরো সর্ম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে উপজেলা পর্যায়ে গ্রাম্য রাস্তাঘাটগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চলাচলের উপযুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি ) কর্তৃক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যলোচনা করা হয় এবং আইএমইডির সুপারিশগুলো বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: